প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম ১২ বার পঠিত
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে রাণী রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ব্র্যাক মোড় ও গোডাউন মোড় হয়ে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে বাগমারা বিএনপির ঘাঁটি—এটা প্রমাণ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরতে হবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মালেক মানিক, শাহাদাত হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, উজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি নেহার বানুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‌্যালি ও আলোচনা সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।