শিশুদের মুখে হাসি

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম ১২ বার পঠিত
বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
বগুড়ায় নিম্নবিত্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের চালোপাড়া শিশু পার্কে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেজুতি ইসলাম মিমের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। খাবার হাতে পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এ সময় সংগঠনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ফারহানা খন্দকার বন্যা, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. এ. মুহতাসীম ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহিনিশ তরফদার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি শুভ আহাম্মেদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জিনাত আফরিন জুঁই, বগুড়া শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক সিয়াম এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক রূপা পোদ্দার। এ ছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুমানা জাহিদ আধারা, মারিয়া বিনতে কায়সার, মোছা. সাদিয়া আক্তার, সাবরিনা শেখ সানিয়া, সুরোভী আক্তার ও সারাফত খন্দকারসহ অনেকে। সংগঠনের নেতারা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। সমাজের অন্যদেরও এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।