নতুন দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সাবেক নেতা

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম ১০ বার পঠিত
ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবির। ছবি: সংগৃহীত

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ

সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশী আলতামাশ কবির ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে বর্তমান সভাপতি শামীম হোসেনকে ৩৯২ ভোটের ব্যবধানে হারিয়ে আলতামাশ সভাপতি নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুসারে ২০২৬-২০২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন। এতে বলা হয়, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। তবে কতজন সদস্য ভোট দিয়েছেন সেই তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়নি। নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার। সূত্র : এনপিবি

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।