কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচি

তানোরে কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম ৩৪ বার পঠিত
তানোরে কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

তানোরে কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ## রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের নেতার কৃষক সমাবেশ অনুষ্ঠিত। অনুষ্ঠানে কৃষি নৃবিজ্ঞানী নূর মোহাম্মদ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষক ঐক্য ফাউন্ডেশন এর সদস্য সচিব রাজশাহী জেলা শাখা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষক ও ফাউন্ডেশন এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত সভাপতি কৃষক ও ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মজলুম কৃষক জাহিদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মজলুম কৃষক জাহিদ বলেন,“কৃষক দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে কৃষি উপকরণের সহজলভ্যতা, ন্যায্যমূল্য এবং কৃষিপণ্যের সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। কৃষক ঐক্য ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষ ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও কৃষক ও জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।” বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজলুম কৃষক জাহিদ আরো বলেন, “কৃষকরা দেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করলেও বিভিন্ন সময়ে তারা নানা সমস্যার মুখোমুখি হন। সার, বীজ, সেচসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। কৃষকের অধিকার ও দাবি নিয়ে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। কৃষকদের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন।” এ তানোর বাজার থেকে থানার মোড় হয়ে তানোর উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেন। সভায় কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।আলোচনার এক পর্যায়ে মজলুম কৃষক জাহিদ আরো জানাই বাংলাদেশের স্যার সিন্ডিকেট ভেঙে ৯০ দিনের মধ্যে কৃষকের স্যারের সকল সমস্যার সমাধান করা সম্ভব এ বিষয়ে বাংলাদেশ কৃষক ও ফাউন্ডেশন সব সময় সরকারকে সহযোগিতা করতে চাই দায়িত্ব নিয়ে বলেন আমি ৯০ দিনের মধ্যে এই সমস্যা দায়িত্ব পেলে সমাধান করা সম্ভব সমাধান না করতে পারি আত্মসমর্পণ করব এদেশের ২ কোটি কৃষকদের নিয়ে সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।