তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:০৭ এএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম ১৭১ বার পঠিত
তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান
২৩ মে ২০২৬ | sangbad24ghonta.com.citynewsrajshahi.com
তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান
বিস্তারিত কমেন্টে ↘
রাজশাহীর তানোরে”হারবে দারিদ্রতা জিতবে মানবিকতা”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সীর পরিবারের উদ্যোগে ও আর্থিক সহায়তায় মসজিদে পানির ট্র্যাংকিসহ মটর প্রদান করা হয়েছে। জানা গেছে,শুক্রবার (২২মে) উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী লল্যাপাড়া মসজিদে পানির ট্র্যাংকিসহ মটর স্থাপন করা হয়।এ মটর স্থাপনের ফলে মসজিদের মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দুর হবে। এদিকে এমটর পেয়ে মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামবাসির মাঝে পরম স্বত্তি বিরাজ করছে,দেখা গেছে উৎসবের আমেজ। তারা শরিফ মুন্সীর পরিবারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রসঙ্গত, হক ফাউন্ডেশন, হিন্দোল সেবা সংস্থা ও শরিফ উদ্দিন মুন্সীর পরিবার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় সমাজের সুবিধা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা, সাদাছড়ি,শীতবস্ত্র,ইদের সময় ইদ সামগ্রী,শাড়ি-লুঙ্গি,গাছের চারা,ছাতা ও গেঞ্জিসহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং সামাজিক কর্মকান্ড করে আসছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।